সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

Radio Today News

সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ১৭ মার্চ ২০২৬

Google News
সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। 

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মো. সরওয়ার বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা তুলনামূলক কম জানিয়ে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, তবুও সীমিত জনবল নিয়ে দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

এসময় যে কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, কিংবা কোনো স্থানে অচেনা লোকজনদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেন ডিএমপি কমিশনার। একইসঙ্গে একত্রিত হয়ে এমন অবস্থায় তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানান তিনি।

প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়া সবাইকে সতর্ক ও সচেতন থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান মো. সরওয়ার।

 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের