আলি লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

Radio Today News

আলি লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ১৭ মার্চ ২০২৬

Google News
আলি লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে ওই হামলায় তিনি নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম জানায়, সাম্প্রতিক অভিযানে লারিজানিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।

এর আগে গত শুক্রবার তেহরানে বার্ষিক কুদস দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্যে অংশ নেন লারিজানি। সেখানে তিনি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে “হতাশা ও ভয়ের বহিঃপ্রকাশ” বলে মন্তব্য করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “এই হামলাগুলো ভয়ের কারণে, হতাশার কারণে। যে শক্তিশালী, সে কখনো বিক্ষোভ সমাবেশে বোমা হামলা চালায় না। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ব্যর্থ হয়েছে।”

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সতর্ক করে পরোক্ষ হুমকি দেন। লারিজানি বলেন, “খালি হুমকির ভয় ইরান পায় না, বরং ট্রাম্পকে সতর্ক থাকতে হবে যাতে তিনি নিজেই নির্মূল না হয়ে যান।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে দাবি করা হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলসহ অঞ্চলটির বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের