ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি মুসলিম বিশ্বের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান তার অবস্থানে অটল রয়েছে। পাশাপাশি মুসলিম দেশগুলোকে প্রশ্ন করেছেন, তারা কোন পক্ষের সঙ্গে রয়েছে।
লারিজানি আক্ষেপ প্রকাশ করেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো আশানুরূপ সমর্থন জানাচ্ছে না। তিনি বলেন, কিছু দেশ আরও এক ধাপ এগিয়ে ইরানকে তাদের প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করেছে, কারণ তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থের ওপর ইরান আঘাত হেনেছে।
তিনি জোর দিয়ে বলেছেন, ইরান কেবল মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানে হামলা করছে, তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু বেসামরিক লক্ষ্যবস্তুতেও প্রভাব পড়েছে।
লারিজানি মুসলিম উম্মাহকে ঐক্যের ডাক দিয়ে বলেন, ইরান কোনো অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় না। তিনি সতর্ক করেছেন, আমেরিকার কোনো আনুগত্য নেই এবং ইসরায়েলই মুসলিম বিশ্বের প্রকৃত শত্রু। সূত্র: আল জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

