সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

Radio Today News

সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৩, ১৯ মার্চ ২০২৬

Google News
সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা হবে।

গতকাল বুধবার (১৮ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন বলছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ওইদিন বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। সে হিসাবে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি আর ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার।

আর বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে ৩০ রোজাই পূর্ণ হবে। সেক্ষেত্রে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের