বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার নিন্দা জানাল রাশিয়া

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৪ চৈত্র ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৪ চৈত্র ১৪৩২

Radio Today News

বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার নিন্দা জানাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩২, ১৮ মার্চ ২০২৬

Google News
বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার নিন্দা জানাল রাশিয়া

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রে একটি প্রজেক্টাইল আঘাতের খবর দিয়েছে ইরান।

সংস্থাটি আরও জানায়, এই ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহতও হননি। তবে তারা সতর্ক করে বলেছে যে, এমন হামলা তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি তৈরি করতে পারে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেছেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে, সক্রিয় চুল্লির মাত্র কয়েক মিটার দূরে এই দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার আমরা তীব্র নিন্দা জানাই।

তিনি আরও জানান যে, বিদ্যুৎকেন্দ্রে এখনও কর্মরত রুশ নাগরিকদের বিষয়ে রাশিয়া আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছিল। সূত্র: বিবিসি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের