দীর্ঘ ১৮ বছর পর শাংহাইয়ে দক্ষিণ আফ্রিকার যুদ্ধজাহাজ

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

Radio Today News

দীর্ঘ ১৮ বছর পর শাংহাইয়ে দক্ষিণ আফ্রিকার যুদ্ধজাহাজ 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩১, ১৯ মার্চ ২০২৬

Google News
দীর্ঘ ১৮ বছর পর শাংহাইয়ে দক্ষিণ আফ্রিকার যুদ্ধজাহাজ 

দীর্ঘ ১৮ বছরের বিরতি কাটিয়ে চীনের শাংহাই বন্দরে নোঙর করল দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। রোববার পাঁচ দিনের এক শুভেচ্ছা সফরে দক্ষিণ আফ্রিকার নৌ-ফ্রিগেট 'আমাথোলা' শহরটিতে পৌঁছায়। ২০০৮ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার কোনো যুদ্ধজাহাজ চীন সফর করছে।

ফ্রিগেটটিকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ডের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। সারিবদ্ধ নৌ-সেনাদের স্যালুট এবং সামরিক ব্যান্ডের বাদ্যের মধ্য দিয়ে আমাথোলা ফ্রিগেট ও এর নাবিকদের স্বাগত জানানো হয়।

এ সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের নৌবাহিনীর মধ্যে কৌশলগত বিশ্বাস এবং বাস্তবভিত্তিক বিনিময় বাড়ানো। নৌ-কর্মকর্তাদের মতে, এই সফর কেবল বন্ধুত্ব নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও বড় ভূমিকা রাখবে।

শাংহাইয়ে অবস্থানকালে উভয় দেশের নৌ-সদস্যরা বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্যে রয়েছে একে অপরের নৌ-প্রযুক্তি ও কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া, সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক এবং দুই দেশের নাবিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের