ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার মাধ্যমে ইরানের জনগণকে তাদের শাসকদের উৎখাতের সুযোগ করে দেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।
মঙ্গলবার (১৭ মার্চ) এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আজ সকালে আমরা আলি লারিজানিকে নির্মূল করেছি, যিনি রেভল্যুশনারি গার্ডের প্রধান।
নেতানিয়াহুর দাবি, এই বাহিনীই প্রকৃতপক্ষে ইরান পরিচালনা করে। তিনি আরও দাবি করেন, ইসরায়েলের এই পদক্ষেপ ইরানের ভেতরে পরিবর্তনের পথ তৈরি করবে।
নেতানিয়াহু বলেন, ইরানের ধর্মীয় শাসকদের পতন একসঙ্গে বা সহজে হবে না। তবে ধারাবাহিক চাপ অব্যাহত থাকলে জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার সুযোগ পাবে।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এ ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।
এরই মধ্যে লারিজানির ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি হাতে লেখা বার্তা প্রকাশ করা হয়েছে, যা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও প্রচারিত হয়েছে। বার্তাটিতে সম্প্রতি আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করা হয়েছে, যাদের জানাজা মঙ্গলবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হওয়ার কথা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো লারিজানির এই হাতে লেখা বার্তাটি প্রচার করেছে। চিরকুটটি মূলত সম্প্রতি শ্রীলঙ্কার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করে লেখা। মঙ্গলবার (১৭ মার্চ) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।সূত্র: আল-জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

