বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

Radio Today News

বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ১৭ মার্চ ২০২৬

Google News
বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়িতে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলী ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী পপুলার নিবাসী খোকন (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলার নল্যা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান। পরে আহত দুইজনকে উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আমরা নিহতদের স্বজনদের সাথে যোগাযোগ করি এবং স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের