মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

Radio Today News

মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৪, ১৭ মার্চ ২০২৬

Google News
মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটির সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, জ্বালানিসহ কিছু বিষয়ে সমাজে একটা অস্থিরতা রয়েছে। সেগুলো নিরসনে মন্ত্রীদের কাজ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
 
তিনি বলেন, নারী নির্যাতন এবং ধর্ষণের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এ সরকারের অন্যতম অগ্রাধিকার ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার করা।
 
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত খতিয়ে দেখতে কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

তারেক রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পাওয়া নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৮ ফেব্রুয়ারি। বৈঠকে ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের