ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

Radio Today News

ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৬, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৩০, ১৯ মার্চ ২০২৬

Google News
ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনায় ঘরের ভেতর ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর লবণচরা থানার খাদিজাবাগের কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারার বেগমের বুকে গুলিবিদ্ধ হন। তাকে এবং তার ছেলের স্ত্রী ফাহিমার অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় দুইজনকেই ঢাকায় পাঠানো হয়। তাদের হাত, পা ও পেটে গুলি লেগেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্য ফাহিমা খাতুনের সঙ্গে তার সাবেক স্বামী ইমরানের দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিরোধ চলছিলো। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই হামলার পরিকল্পনা করা হয়।

সকালে দুটি মোটরসাইকেলে করে ছয়জন সশস্ত্র দুর্বৃত্ত ফাহিমা খাতুনের বাড়িতে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ঘুমন্ত সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। 

এদিকে গুলির বিকট শব্দে পুরো এলাকায় তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।

খুমেকের সহকারী রেজিস্টার ডা. লক্ষিন্দার কুমার দে জানিয়েছেন, রঞ্জয়ারা ও ফাহিমা খাতুনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের অন্য দুই সদস্য বর্তমানে খুমেক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনার পর এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের