সীমান্তপারের বাণিজ্য সহজ করতে পাইলট শহর বাড়াচ্ছে চীন

শনিবার,

২১ মার্চ ২০২৬,

৭ চৈত্র ১৪৩২

শনিবার,

২১ মার্চ ২০২৬,

৭ চৈত্র ১৪৩২

Radio Today News

সীমান্তপারের বাণিজ্য সহজ করতে পাইলট শহর বাড়াচ্ছে চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৫, ২১ মার্চ ২০২৬

Google News
সীমান্তপারের বাণিজ্য সহজ করতে পাইলট শহর বাড়াচ্ছে চীন

সীমান্তপারের বাণিজ্য সহজ করতে ২০২৬ সালে পাইলট শহরের সংখ্যা বাড়িয়ে ৪৫-এ উন্নীত করার ঘোষণা দিয়েছে চীন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ২৫। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় চীনের সাধারণ শুল্ক প্রশাসন (জিএসি)। সংস্থাটির প্রধান সুন মেইচুন জানান, নতুন করে আরও ২০টি শহর এই উদ্যোগে যুক্ত করা হয়েছে।

নতুন যুক্ত শহরগুলোর মধ্যে রয়েছে হোহট, ছাংছুন, সুচৌ, চিনহুয়া, ছুয়ানচৌ, নানছাং, ইয়ানথাই, উহান, ছাংশা, চুহাই, নাননিং, খুনমিং ও সি'আন।

ছয় মাসব্যাপী এই কর্মসূচি জিএসি ও আরও ২৩টি দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত হবে। এতে পণ্য বাণিজ্যের উন্নয়ন, সেবা বাণিজ্য সম্প্রসারণ এবং ডিজিটাল ও সবুজ বাণিজ্যকে 

উৎসাহ দেওয়ার ওপর জোর দেওয়া হবে।

এ ছাড়া কাস্টমস ক্লিয়ারেন্সে নতুন পদ্ধতি, সীমান্তপারের লজিস্টিকস দক্ষতা বৃদ্ধি, স্মার্ট বন্দর নির্মাণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের