ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন

শনিবার,

২১ মার্চ ২০২৬,

৭ চৈত্র ১৪৩২

শনিবার,

২১ মার্চ ২০২৬,

৭ চৈত্র ১৪৩২

Radio Today News

ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭, ২১ মার্চ ২০২৬

Google News
ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন

সংঘাতকবলিত ইরান থেকে সরিয়ে নেওয়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আজ গভীর রাতে তারা দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশিরা প্রথমে স্থলপথে ইরান-আজারবাইজান সীমান্ত অতিক্রম করে বাকুতে পৌঁছান। পরে সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন। 

এ উদ্ধার কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়কের ভূমিকা পালন করে। এ কাজে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ তেহরান, আঙ্কারা, নয়াদিল্লি ও জেনেভায় বাংলাদেশ মিশনগুলো সহযোগিতা প্রদান করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জরুরি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনায় সহায়তা করে।

এদিকে, বাংলাদেশ সরকার নিরাপদে নাগরিকদের প্রত্যাবাসন নিশ্চিত করতে সহযোগিতার জন্য ইরান ও আজারবাইজান সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের