মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য সুখবর দিলো সরকার

শুক্রবার,

২০ মার্চ ২০২৬,

৬ চৈত্র ১৪৩২

শুক্রবার,

২০ মার্চ ২০২৬,

৬ চৈত্র ১৪৩২

Radio Today News

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য সুখবর দিলো সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৫, ২০ মার্চ ২০২৬

Google News
মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য সুখবর দিলো সরকার

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রবাসীদের জন্য বড়ো ঘোষণা দিয়েছে সরকার। যেসব প্রবাসী বাংলাদেশি যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরতে চান, তাদের সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা হবে। পাশাপাশি যারা চাকরি হারিয়ে ফিরছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের পুনরায় কর্মস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (২০ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণকালে সরকারের পক্ষ থেকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়।

নিহত মোশাররফের কফিন গ্রহণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, যুদ্ধের কারণে যেসব দেশ থেকে বাংলাদেশিরা ফিরে আসতে চান, সুযোগ থাকলে তাদের সরকারি খরচে দেশে আনা হবে। তিনি আরও জানান, চলমান সংঘাতের কারণে এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। যারা বর্তমানে প্রবাসে অবস্থান করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে।

একই সময় উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী চাকরি হারানোদের বিষয়ে আশার বাণী শুনিয়ে বলেন, যারা যুদ্ধের কারণে কাজ হারিয়ে দেশে ফিরছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে তারা যদি আবার ফিরতে চান, তবে সরকার সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিন সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মোশাররফ হোসেনের (৩০) মরদেহ দেশে পৌঁছায়। গত আট মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় তিনি নিহত হন। দীর্ঘ আট বছর প্রবাসে থাকার পর কফিনে তার ফেরা নিয়ে বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বেলা ১১টার দিকে বিমানবন্দরের আট নম্বর ফটকে এসে মোশাররফের স্বজনদের সান্ত্বনা দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে। আট বছর আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। গত আট মার্চ সেখানে মিসাইল হামলায় তিনি প্রাণ হারান। মোশাররফের পরিবারে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের