ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত

বুধবার,

১৮ মার্চ ২০২৬,

৪ চৈত্র ১৪৩২

বুধবার,

১৮ মার্চ ২০২৬,

৪ চৈত্র ১৪৩২

Radio Today News

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ১৮ মার্চ ২০২৬

Google News
ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত

ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র (প্রজেক্টাইল) আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। আইএইএ বলছে, ইরান তাদের জানিয়েছে যে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনাটি ঘটে। 

এক বিবৃতিতে আইএইএ জানিয়েছে, এতে বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষতি হয়নি। সেখানকার কর্মীদের মধ্যে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

চলমান এ সংঘাতে সকলকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, এতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হবে। খবর-বিবিসি

ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র পারমাণবিক স্থাপনা এলাকায় আঘাত হানে।

ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, এই ঘটনায় কোনো আর্থিক, প্রযুক্তিগত বা মানবিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কেন্দ্রটি অক্ষত রয়েছে।

সংস্থাটি আরও জানায়, পারমাণবিক স্থাপনায় এমন সামরিক হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সতর্ক করে সংস্থাটি বলেছে, এই ঘটনার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলসহ পুরো এলাকায় ভয়াবহ পরিণতি হতে পারত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের