বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত

শনিবার,

২১ মার্চ ২০২৬,

৭ চৈত্র ১৪৩২

শনিবার,

২১ মার্চ ২০২৬,

৭ চৈত্র ১৪৩২

Radio Today News

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২৮, ২১ মার্চ ২০২৬

Google News
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (শনিবার, ২১ মার্চ) মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সবশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমামতি করেন প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।

পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করেন।

প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-শৃঙ্খলা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাতে দুর্নীতি প্রতিরোধ, পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধি এবং আদর্শ সমাজ গঠনে সবার অংশগ্রহণ কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি দেশের অগ্রগতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও মুক্তির জন্যও প্রার্থনা করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের