দ্বিতীয় দফায় স্পেসওয়াক সম্পন্ন করলেন শেনচৌ-২১ নভোচারীরা

শুক্রবার,

২০ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

শুক্রবার,

২০ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

Radio Today News

দ্বিতীয় দফায় স্পেসওয়াক সম্পন্ন করলেন শেনচৌ-২১ নভোচারীরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৬, ১৯ মার্চ ২০২৬

Google News
দ্বিতীয় দফায় স্পেসওয়াক সম্পন্ন করলেন শেনচৌ-২১ নভোচারীরা

চীনের নিজস্ব মহাকাশ স্টেশনে অবস্থানরত ‘শেনচৌ-২১’ মিশনের নভোচারীরা তাদের দ্বিতীয় দফার এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি সফলভাবে সম্পন্ন করেছেন। সোমবার চীনের মনুষ্যবাহী মহাকাশ এজেন্সি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

স্টেশনের তিন নভোচারী মহাকাশ স্টেশনের রোবোটিক বাহু এবং পৃথিবীতে অবস্থানরত নিয়ন্ত্রণ কক্ষের সহায়তায় প্রায় সাত ঘণ্টা ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন। বেইজিং সময় সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে তারা নির্ধারিত কাজগুলো সফলভাবে শেষ করেন।

নভোচারী চাং লু এবং উ ফেই সরাসরি স্টেশনের বাইরে স্পেসওয়াকে অংশ নেন। এরপর তারা নিরাপদে ‘ওয়েনথিয়ান’ল্যাব মডিউলে ফিরে আসেন। চাং লু এ পর্যন্ত ছয়টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন। চীনের ইতিহাসে এটাই সর্বাধিক স্পেসওয়াক করা নভোচারীদের তালিকায় স্থান করে দিয়েছে।

এবারের অভিযানে নভোচারীদের প্রধান কাজ ছিল স্টেশনের নিরাপত্তায় একটি সুরক্ষা যন্ত্র স্থাপন করা। কক্ষপথে থাকা ক্ষুদ্র কণার আঘাত থেকে স্টেশনকে রক্ষা করতেই কাজ করবে ওই যন্ত্র। এখন তারা মাইক্রোগ্র্যাভিটি, মহাকাশ জীবনবিজ্ঞান এবং নতুন স্পেস প্রযুক্তির ওপর বিভিন্ন পরীক্ষা চালাচ্ছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের