কাতারে হামলায় সামর্থ্যের `ক্ষুদ্র অংশ` ব্যবহার করেছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার,

২০ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

শুক্রবার,

২০ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

Radio Today News

কাতারে হামলায় সামর্থ্যের `ক্ষুদ্র অংশ` ব্যবহার করেছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ২৩:৩৩, ১৯ মার্চ ২০২৬

Google News
কাতারে হামলায় সামর্থ্যের `ক্ষুদ্র অংশ` ব্যবহার করেছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে হামলা চালানো হয়েছে, তাতে ইরানের সামর্থ্যের 'এক ক্ষুদ্র অংশ' মাত্র ব্যবহার করা হয়েছে।

'সংযত থাকার একমাত্র কারণ ছিল উত্তেজনা কমানোর অনুরোধের প্রতি সম্মান দেখানো,' সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, ইরানি অবকাঠামো আবার হামলার শিকার হলে, আর সংযম বজায় রাখা হবে না।

যুদ্ধের ইতি টানতে হলে ইরানের বেসামরিক স্থাপনার 'ক্ষয়ক্ষতির বিষয়টিও সমাধানের অংশ হিসেবে বিবেচনা' করতে হবে, যোগ করেন মি. আরাঘচি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের