কোলাকুলি করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

শনিবার,

২১ মার্চ ২০২৬,

৭ চৈত্র ১৪৩২

শনিবার,

২১ মার্চ ২০২৬,

৭ চৈত্র ১৪৩২

Radio Today News

কোলাকুলি করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৭, ২১ মার্চ ২০২৬

Google News
কোলাকুলি করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আজ (শনিবার, ২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতি করেন। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এছাড়া ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়। জানা গেছে, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হয়। এছাড়া অনেক মুসল্লি মূল প্যান্ডেলের বাইরে ঈদের জামাত আদায় করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের