হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
রোববার (২২ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা জয়েন্ট এয়ার ডিফেন্স কমান্ডের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঠিক আগেই যুদ্ধবিমানটি থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তবে অন্যান্য সূত্র থেকে এ ঘটনার তাৎক্ষণিক কোনো সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়া যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ বা এর পাইলটের কী হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। ওই যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
রেডিওটুডে নিউজ/আনাম

