৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রনালি চালু আল্টিমেটাম ট্রাম্পের

রোববার,

২২ মার্চ ২০২৬,

৮ চৈত্র ১৪৩২

রোববার,

২২ মার্চ ২০২৬,

৮ চৈত্র ১৪৩২

Radio Today News

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রনালি চালু আল্টিমেটাম ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ২২ মার্চ ২০২৬

Google News
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রনালি চালু আল্টিমেটাম ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো 'ধ্বংস' বা 'নিশ্চিহ্ন' করে দেবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর বলছে, দেশটি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত করা হলে, তারা পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে।

এদিকে, গত কয়েক ঘণ্টার মধ্যে কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এবং সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজে প্রজেক্টাইল সংক্রান্ত এক 'দুর্ঘটনার' খবর পেয়েছে বিবিসি।

এসব ঘটনা ঘটেছে দক্ষিণ ইসরায়েলে ইরানি হামলার পর, যেখানে ডিমোনা এবং আরাদ শহরে ১২০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার ইরান দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটিতে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে, হামলাটি ব্যর্থ হয়েছে বলে জানা যাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের