আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনার অনিয়ন্ত্রিত মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে সংযত করার চেষ্টা করুন। শুধু তাই নয়, কোনও নতুন প্রকল্পে অংশগ্রহণের আগে বাবা-মায়ের আশীর্বাদ গ্রহণ করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আজ আপনি নিজের জন্য অবসর সময় পাবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
বৃষ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে অবশ্যই বিবেচনার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। কোনও পারিবারিক সমস্যার কারণে কর্মক্ষেত্রে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। এই রাশির ব্যবসায়ীদের আজ অবশ্যই সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়জনের কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন সুখের হবে।
কর্কট রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি আজ একাকীত্বের অনুভূতি কাটিয়ে উঠবেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি আপনার একটি সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। নিজের অহঙ্কারী মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাবা-মায়ের কাছে নিজের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য এই দিনটি অবশ্যই ভালো। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। ভালোবাসার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলি আপনি আজ পূরণ করতে পারবেন না। যার ফলে তিনি রেগে যেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া একটি সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আপনি আজ অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, কোনও কাজে আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। গুরুজনদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনি আজ একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। যদিও, সেখানে কোনও ঘটনা আপনার খারাপ লাগায় আপনি দ্রুত ফিরে আসবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: কোথাও ভ্রমণ করার ক্ষেত্রে আজ আপনি দুর্বল থাকতে পারেন। তাই, এহেন পরিকল্পনা এড়িয়ে চলুন। আপনি আজ অর্থ উপার্জনের নতুন সুযোগ পেতে পারেন। একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে আজ আপনার বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনি আজ অফ প্রত্যাশিত মোড়ের সম্মুখীন হবেন। সেইসব ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করবেন। নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া এবং ব্যক্তিত্বকে ঠিক করার জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়াও, শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির কিছুজন আজ গয়না অথবা বাড়ির কোনও সরঞ্জাম কিনতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় বের করতে পারবেন। সেই সময়ে আপনি একটি সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে রুপোর চুড়ি পরুন।
মকর রাশি: এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। আপনি আজ কোনও কাজে ভাইকে সাহায্য করতে পারেন। কোনও মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে সেটিকে সমাধানের চেষ্টা করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া একটি সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে আপনি নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ একটি কাজে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনার একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। কোনও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ নিজের শরীরের প্রতি যত্ন এবং ব্যক্তিত্বকে ঠিক করার জন্য অনেকটা সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: আবেগপ্রবণ হয় আজ কোনও কাজ করবেন না। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ বিপুল অর্থ উপার্জন করলেও খরচ বৃদ্ধি পাবে। যার ফলে সঞ্চয় করা কঠিন হবে। আপনার কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও পরিবারের একজন সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে তা স্থগিত হতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা পাবেন। পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

