আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: আপনি আজ একটি কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন।। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। সেই সময়ে আপনি বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আপনি আজ ভাই অথবা বোনের কাছ থেকে কোনও কাজে সুবিধা পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বরং, সেই কাজটিকে আরও ভালোভাবে করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মিথুন রাশি: দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি কোনও শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ বাড়িতে একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন। সেটি পরিষ্কার করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ আপনার ভালোবাসার মানুষের কোনও ইচ্ছে পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও সেই সময়ে অফিসের একটি কাজ চলে আসায় আপনি ব্যস্ত হয়ে পড়বেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
সিংহ রাশি: আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্তে বয়ে আনবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিনিয়োগ সম্পর্কে গোপনীয়তা বজায় রাখুন। বন্ধুদের কাছ থেকে আজ আপনি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু ভালো পরামর্শ পাবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি এর মাধ্যমে একাকীত্বের অনুভূতি কাটিয়ে উঠতে পারবেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। পরিবারের সহায়তায় আজ আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল করবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। আজ আপনি মোবাইল চালিয়ে বা টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। ব্যক্তিগত এবং গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না।ভালোবাসার মানুষকে খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। তাড়াহুড়ো করে আজ অবশ্যই কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: আপনি আজ নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য অনেকটা সময় পাবেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আজ বিলম্বিত হতে পারে। অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে অভিনন্দন পেতে পারেন।
মকর রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আত্মীয়দের সঙ্গে দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বন্ধুদের সঙ্গে সন্ধ্যা নাগাদ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ অবশ্যই ইতিবাচক ফলপ্রদান করবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টিতে আপনি একজন কাছের মানুষের সঙ্গে দেখা করতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
কুম্ভ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি যদি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আজ আপনাকে উৎসাহ প্রদান করবেন। নিজের উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
মীন রাশি: এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই সতর্কতার সঙ্গে করুন। অর্ধাঙ্গিনীর সৌজন্যে আজ আপনি ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থন করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

