চীনের মেইশানকে জাতীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর হিসেবে স্বীকৃতি

সোমবার,

২৩ মার্চ ২০২৬,

৯ চৈত্র ১৪৩২

সোমবার,

২৩ মার্চ ২০২৬,

৯ চৈত্র ১৪৩২

Radio Today News

চীনের মেইশানকে জাতীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর হিসেবে স্বীকৃতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৭, ২৩ মার্চ ২০২৬

Google News
চীনের মেইশানকে জাতীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর হিসেবে স্বীকৃতি

চীনের মেইশান সিটিকে জাতীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর হিসেবে অনুমোদন দিয়েছে রাষ্ট্রীয় কাউন্সিল। বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, মেইশানের দীর্ঘ ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সংরক্ষিত ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য এবং স্বতন্ত্র আঞ্চলিক পরিচয় রয়েছে, যা শহরটির উচ্চ ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্যকে নির্দেশ করে।

এ ছাড়া নোটিশে সিছুয়ান প্রাদেশিক সরকার ও মেইশান শহর প্রশাসনকে সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়ন, ঐতিহ্যবাহী স্থাপনা ও ইতিহাসের মানচিত্র স্পষ্ট করা, এবং শহরের সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

মেইশান শহরটি মেইচৌ নামেও পরিচিত। চীনের প্রাচীন সাংস্কৃতিক কেন্দ্রগুলোর একটি এই শহর। সোং রাজবংশের (৯৬০–১২৭৯) বিখ্যাত কবি শু শির জন্মস্থান হিসেবে মেইচৌ বিশেষভাবে পরিচিত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের