ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলের জেরুজালেম, মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
এসব এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সূত্র: আল–জাজিরা
দেশটির বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের খবর আসছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলায় ইরান ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ব্যবহার করেছে, যা বিস্ফোরণের পর অসংখ্য ছোট বোমায় বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ে।
অন্তত আটটি স্থানে এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে।
এর আগে উত্তর ইসরায়েলের বহু এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরে তা প্রত্যাহার করা হয়। সেখানকার বাসিন্দাদের শেল্টার থেকে বের হওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
গত রোববার থেকে ইসরায়েলে এ ধরনের হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এখন নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে—শুধু ইরানের হামলাই নয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আক্রমণের ঝুঁকিও সেখানে রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

