বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৭, ২৫ মার্চ ২০২৬

Google News
কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফেসবুকে পোস্ট করা নিয়ে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম নামের এক কৃষক দল নেতা পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুল্লাগাছা-ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের নিহত মৃত আবদুল লতিফের ছেলে। তিনি কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের আগে থেকেই স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মাঝে উত্তেজনা চলে আসছিল। বুধবার সকালে স্থানীয় জামায়াত নেতা প্রবাসী মোতালেব হোসেনের সন্তান হলে তার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেয়। সেখানে যুবদল নেতা সাইদুর রহমান বিটু আলহামদুলিল্লাহ বলে কমেন্টস করে। সেই কমেন্টসে নিহত আবুল কাশেমের ভাতিজা লিমন বাজে মন্তব্য করে রিপ্লাই দেয়।

এ নিয়ে সন্ধ্যায় গ্রামের একটা চায়ের দোকানে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন কালের কণ্ঠকে বলেন, নিহতের মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।

ওই এলাকায় পুনরায় সহিংসতা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536