চীনা প্রযুক্তিতে স্মার্ট খামারে পানি সাশ্রয়

বুধবার,

২৫ মার্চ ২০২৬,

১১ চৈত্র ১৪৩২

বুধবার,

২৫ মার্চ ২০২৬,

১১ চৈত্র ১৪৩২

Radio Today News

চীনা প্রযুক্তিতে স্মার্ট খামারে পানি সাশ্রয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৩, ২৫ মার্চ ২০২৬

Google News
চীনা প্রযুক্তিতে স্মার্ট খামারে পানি সাশ্রয়

বিশ্ব পানি দিবস উপলক্ষে পূর্ব চীনের হাংচৌ শহরের একটি স্মার্ট খামার দেখাচ্ছে কীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে পানির ব্যবহার নাটকীয়ভাবে কমানো সম্ভব।

এই খামারে রয়েছে ২০০টির বেশি সেন্সর এবং চারটি ইন্টারনেট অব থিংস মাইক্রো বেস স্টেশন। এসব ডিভাইস মাটির আর্দ্রতা, জমির আকার এবং পানির স্তর পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে সেচের সময় ও পরিমাণ নির্ধারণ করে। ফলে কৃষকরা মোবাইল ফোনের একটি ট্যাপেই সেচ কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারেন।

খামারের গ্রিনহাউসগুলোতে ব্যবহার করা হচ্ছে অ্যারোপনিকস প্রযুক্তি, যেখানে মাটির পরিবর্তে পুষ্টিসমৃদ্ধ দ্রবণ ব্যবহার করা হয়। আলো, তাপমাত্রা, আর্দ্রতা এবং ফসলের বৃদ্ধির পর্যায় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে স্প্রে করা হয়।

এ ছাড়া, অব্যবহৃত পুষ্টি দ্রবণ পুনর্ব্যবহারের জন্য একটি আবদ্ধ-পানিচক্র ব্যবহার করা হয়। এতে পানি অপচয় কমে এবং শ্রমের প্রয়োজনও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

খামারের একজন প্রযুক্তিবিদ জানান, প্রচলিত কৃষির তুলনায় এই পদ্ধতিতে প্রায় ৯৫ শতাংশ পানি এবং ৯০ শতাংশ সার সাশ্রয় সম্ভব। একই সঙ্গে, আগে যেখানে দশমিক ৫ হেক্টর জমি পরিচালনায় চারজন শ্রমিক লাগত, এখন একজনই দুইটি গ্রিনহাউস পরিচালনা করতে পারছেন।

এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ চীনের জাতীয় পানি সংরক্ষণ কৌশলের অংশ। লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে জিডিপি ও শিল্প উৎপাদনের প্রতি ১০ হাজার ইউয়ানে পানির ব্যবহার ২০২৫ সালের তুলনায় ১০ শতাংশের বেশি কমিয়ে আনা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের