শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ভাইসহ আটক ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৬, ১৩ জানুয়ারি ২০২৫

Google News
ভাইসহ আটক ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী

ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুস্মিতা ও সত্যজিৎ এর বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার ঘটনায় ঢাকার নিউমার্কেট থানায় মামলা হয়। 

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, সুস্মিতা পাণ্ডে ও তার ভাই সত্যজিৎ পাণ্ডে আজ সকাল ৯টার দিকে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। ইমিগ্রেশনে ঢোকার সময় তাদের পাসপোর্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যাচাই-বাছাই করে। এসময় তাদের নামে ঢাকার নিউমার্কেট থানায় মামলার তথ্য পাওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুস্মিতার নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানোর ঘটনায় থানায় মামলা হয়। আটকের পর তাদের আজ সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে সুস্মিতার ভাই সত্যজিৎ বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে অযথা আটক করা হয়েছে।
 
বেনাপোল পোর্ট থানা ওসি মো. রাসেল মিয়া বলেন, সুস্মিতা ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা কালীন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তার ও তার ভাইয়ের নামে মামলা হয়। সেই মামলায় তাদের আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা যাচাই-বাছাই চলছে। আগামীকাল তাদের যশোর আদালতে পাঠানো হবে।

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536