আজ রাত থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

আজ রাত থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৭, ৬ জুন ২০২৬

Google News
আজ রাত থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

উচ্চচাপবিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের মুখোমুখি হতে পারেন।

আজ শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চচাপ গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে অথবা চাপ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের