পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৭, ৬ জুন ২০২৬

Google News
পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

লক্ষ্মীপুর সদর উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিমু আক্তার ওই ইউনিয়নের হাসন্দি গ্রামের খায়রুল ইসলামের মেয়ে এবং একই এলাকার কাঠমিস্ত্রি শরীফের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসু বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী শিমু আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীম আফজাল জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিমু আক্তারকে হাসপাতালে হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ বা চালককে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের