বুধবার,

১৮ নভেম্বর ২০২৬,

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

বুধবার,

১৮ নভেম্বর ২০২৬,

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩১, ১৮ নভেম্বর ২০২৬

Google News
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য

নতুন করে হামলা হওয়ার আশঙ্কা থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন সেখানে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ অংশ। বুধবার সকাল থেকেই তাদেরকে নিজেদের পোশাক, অস্ত্রসহ থানার অন্যান্য জিনিসপত্র নিয়ে জেলার পুলিশ লাইনসের দিকে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবারের হামলার পর থানাটিতে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছিলেন বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

তাদের মধ্যে অল্প কয়েকজনকে বুধবার বিকেলে থানায় দেখা গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বাকিরা পুলিশ লাইনসে গেছেন বলে জানিয়েছেন তারা।

তবে জেলা পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য যে, নেতাকর্মীদের গ্রেফতার করাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে ওই থানাটি ঘেরাও করে হামলা চালিয়েছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সেখানে ভাঙচুর করে আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি থানা ভবন ও স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্যের বাড়িতে আগুন দেয় হামলাকারীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের