এনসিটিতে ক্রেনে আগুন কনটেইনার ওঠানামা বন্ধ

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

এনসিটিতে ক্রেনে আগুন কনটেইনার ওঠানামা বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৯, ২২ জুন ২০২৬

Google News
এনসিটিতে ক্রেনে আগুন কনটেইনার ওঠানামা বন্ধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) তিন নম্বর জেটিতে রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে জেটিতে কনটেইনার ওঠানামা ও স্থানান্তর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার দুপুরে আড়াইটার দিকে আগুনের ঘটনা ঘটে। 

বন্দর সূত্র জানায়, এনসিটির তিন নম্বর জেটিতে কনটেইনার স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি আরটিজি ক্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট জেটিতে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিকেল সোয়া তিনটা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ সময় জেটির সামনের ইয়ার্ড এলাকায় থাকা কয়েকটি পণ্যভর্তি কনটেইনারে আগুনের প্রভাব পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ তদন্ত করে দেখা হবে।’

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেটিতে কনটেইনার পরিচালনা কার্যক্রম সীমিত রাখা হবে। আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে কার্যক্রম পুনরায় চালু করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের