রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬,

২৪ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬,

২৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৭, ৮ জুলাই ২০২৬

Google News
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

টানা ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কায় রাঙ্গামাটির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন।

তিনি বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগে ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কা থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ের গমন প্রায় অসম্ভব। জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ি পথ, খরস্রোতা ছড়া ও ঝিরি পার হয়ে বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়া বিভিন্ন উপজেলায় বেশ কিছুসংখ্যক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আজকেও শ্রেণি পাঠদান বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও সব বিদ্যালয়গুলো শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের