সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়: রোজিনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৭, ৬ জুলাই ২০২৬

Google News
মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়: রোজিনা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন নন্দিত চিত্রনায়িকা রোজিনা। রোববার উত্তরার নিজ বাসায় সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নিজের হতাশা ও ক্ষোভের কথা জানান তিনি।

রোজিনার দাবি, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াতেও নানা অসংগতি দেখেছেন তিনি।

এফডিসির বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে রোজিনা বলেন, ‘এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে।জীবনে কোনোদিন আমি শিল্পী সমিতিতে যাবো কিনা আমার জানা নেই। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেয়া না হয়।’

তার এই সিদ্ধান্তের পেছনে কোনো সাময়িক আক্ষেপ নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত কষ্ট কাজ করছে বলে তিনি জানান। তিনি বলেন, ‘এখনকার মানুষগুলোর মধ্যে শিল্পীদের শ্রদ্ধা করার মতো মানসিকতা একেবারেই নেই।

উদাহরণ হিসেবে নায়করাজ রাজ্জাকের স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজ্জাক ভাইও একসময় অভিমানে বলেছিলেন যে তার মৃত্যুর পর যেন তাকে এফডিসিতে নেওয়া না হয়। বর্তমান চলচ্চিত্রের পরিবেশ এবং মানুষের বদলে যাওয়া স্বভাব দেখে রোজিনা অনেক আগে থেকেই তার পরিবারকে এই বিষয়ে নির্দেশনা দিয়ে রেখেছেন।

শিল্পী সমিতির নির্বাচনে নিজের হার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে বলে আমি এমনটি বলছি না। এটা আমি আগে ভেবে রেখেছিলাম। এমনকি আমার পরিবারের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।’

তিনি জানান, শিল্পী সমিতি নিয়ে তিক্ততা থাকলেও, সরকারি কোনো অনুষ্ঠান বা প্রযোজক সমিতির সদস্য হিসেবে কোনো বিশেষ প্রয়োজনে তিনি অংশ নেবেন কিন্তু সাধারণ কোনো প্রয়োজনে এফডিসিতে পা রাখার ইচ্ছে তার নেই।

প্রসঙ্গত, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এরই মধ্যে একাধিক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত শিল্পী সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রোজিনার এই মন্তব্য প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে শিল্পী সমাজের বর্তমান বাস্তবতা নিয়ে গভীর উদ্বেগের প্রকাশ হিসেবে দেখছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536