সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বায়োজিনের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৫, ১ জুন ২০২৩

Google News
বায়োজিনের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম

বায়োজিনের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নতুন নতুন সিনেমা আর বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়েই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি।

এসবের পাশাপাশি কাজ করেছেন ইউনিসেফসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও।জানা গেছে এবারও বায়োজিনের শুভেচ্ছাদূত হলেন ‘পরাণ’-খ্যাত এই গুণী অভিনেত্রী।

গতকাল বুধবার (৩১ মে) রাজধানীর মিরপুর ডিওএইচএসে বায়োজিনের হেড কোয়ার্টারে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ‘স্কিন অ্যান্ড বিউটি কেয়ার’ প্রোডাক্ট বায়োজিনের শুভেচ্ছাদূত হিসেবে মিমকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেই সাথে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হলো মিমের নতুন দায়িত্ব গ্রহণ।

জানা গেছে, আগামী এক বছরের জন্য কাজ করবেন বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মিম।

এ সময় মিম বলেন, ‘বায়োজিন পণ্যের মান ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। ব্র্যান্ডটি শুরু থেকেই নারীদের ত্বক উজ্জ্বল ও সুন্দর নিশ্চিত করতে নানারকম কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকেছে। আমি নিজেও তাদের কয়েকটি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেছি। এসব কিছু পর্যবেক্ষণ করে আমি বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে সম্মত হয়েছি। আশা করছি তাদের সঙ্গে ভালো ভালো কাজ করতে পারব।'

আসন্ন ঈদে দুটি মাধ্যমে দেখা যাবে নন্দিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। আসন্ন ঈদে ৫ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে তার অভিনয় নতুন সিনেমা ‘অন্তর্জাল’। যার পোস্টার এরই মধ্যে উন্মোচন করা হয়েছে। পুরোদমে চলছে সিনেমাটির প্রচারণা। সাইবার থ্রিলার গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। সিনেমাটিতে মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম, সুনেহরা প্রমুখ।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536