মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ভারতীয় অভিনেত্রী বিনা কাপুর খুন হলেন নিজের ছেলের হাতে

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৯, ১২ ডিসেম্বর ২০২২

Google News
ভারতীয় অভিনেত্রী বিনা কাপুর খুন হলেন নিজের ছেলের হাতে

বিনা কাপুর

এক সময়কার তুমুল জনপ্রিয় অভিনেত্রী ভারতীয় বীনা কাপুর তার নিজ পুত্রের হাতে খুন হন। খুনের অভিযোগে এর মধ্যে তার পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন সূত্র হতে জানা যায় যে সম্পত্তির জেরে ছেলের হাতে এই অভিনেত্রী খুন হন।

পুলিশ সূত্রে জানা যায় যে, মুম্বাইয়ের জহুর বিলাসবহুল এক বাংলোতে ঘটেছে এই হত্যাকান্ড। বিনা কাপুরকে বেসবল ব্যাট দিয়ে তার পুত্র পিটিয়ে মেরেছে। দুর্বিষহ এই নির্মম হত্যাকাণ্ডের পর তার মায়ের মরা দেহ ৯০ কিলোমিটার দূরের একটি জঙ্গলে ফেলে আসে।

এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় বিস্মিত হয়েছেন ভারতীয় শোবিজের অনেকে। ৭৪ বয়সী বিনা কাপুরের এ মৃত্যু বা হত্যাকাণ্ডের বিষয়টি প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন তার সহ অভিনেত্রী নীলুকোহলি। সহকর্মীর খুনের ব্যাপারটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে  প্রথম পোস্ট করেন নিলু। তিনি সেখানে লেখেন যে, বেসবল ব্যাট দিয়ে মাথায় একের পর এক আঘাত করে বিনার পুত্র।

তার মৃত্যুর পর তার মরা দেহ ফেলে আসা হয় ৯০কিলোমিটার দূরের এক জঙ্গলের মাথেরান নদীতে। বীণা কাপুরের অন্য পুত্র আমেরিকায় অবস্থানরত ছেলে আভাস পেয়েছিল কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, সেই পুত্র তখন সঙ্গে সঙ্গেই খবর দেয় পুলিশের কাছে। এর পরবর্তীতে  পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত বিনা কাপুরের অন্য ছেলেকে।

অভিযুক্ত ছেলে পুলিশের জেরার ভিত্তিতে এক পর্যায়ে এসে তার এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নেয়, সে জানাই যে ১২ কোটি রুপির একটি সম্পত্তি নিয়ে ঝামেলা হয় তার মার সাথে বেশ কিছুদিন ধরে। এই ঝামেলার জেরে এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং তার মাথা গরমের বসে সে তার মাকে খুন করে বসেন। তবে এখনো হত্যাকান্ডের এই সম্পূর্ণ বিষয়টি খোলসা হয়নি এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত তদন্ত চলমান রয়েছে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536