রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সংবিধান সংশোধনের বিশেষ কমিটি প্রত্যাখ্যান ১১-দলীয় ঐক্যের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১২, ২০ সেপ্টেম্বর ২০২৬

Google News
সংবিধান সংশোধনের বিশেষ কমিটি প্রত্যাখ্যান ১১-দলীয় ঐক্যের

সংসদে গঠিত সংবিধান সংশোধনের বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কারের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ১১-দলীয় ঐক্য। তাদের দাবি, গণভোটে অনুমোদিত সংস্কার বাস্তবায়নের কাজ সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) সকালে ১১-দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ মানুষের ভোটদানের মাধ্যমে জুলাই জাতীয় সনদে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যাত হয়েছে। গণভোটে জনগণের দেয়া রায়কে সম্মান করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কারগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের বর্তমান উদ্যোগ ১১-দলীয় ঐক্য প্রত্যাখ্যান করছে।’

এসময় নির্বাচিত প্রতিনিধিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে পরিষদকে কার্যকর করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরে ১১-দলীয় ঐক্য।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংবিধান সংস্কারের কাজ সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536