রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নিজের শারীরিক পরিবর্তনের কারণ জানালেন ক্যাটরিনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

Google News
নিজের শারীরিক পরিবর্তনের কারণ জানালেন ক্যাটরিনা

মা হওয়ার পর শরীরের নানা পরিবর্তন খুবই স্বাভাবিক। তবে তারকা হলে সেই পরিবর্তনই কখনো কখনো পরিণত হয় আলোচনার বিষয়। এমনটাই হয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে। সম্প্রতি তার পরিবর্তন নিয়ে বেশ আলোচনা চলছে আর এবার বিষয়ে মুখক্যাটরিনা। বিশেষ করে মাতৃত্বের পর তার ত্বক আগের চেয়ে আরও সংবেদনশীল হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, সন্তান জন্মের পর তার ত্বকের ধরন ও প্রয়োজন অনেকটাই বদলে গেছে। ফলে আগের মতো একই ধরনের প্রসাধনী ব্যবহার না করে ত্বকের বর্তমান অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। ক্যাটরিনা জানান, সন্তান জন্মের পর তার ত্বক আরও সংবেদনশীল হয়ে পড়ে। সেই সময় কোন পণ্য তার ত্বকের জন্য উপযোগী, তা বুঝে নিতে হয়েছে তাকে। ধীরে ধীরে তিনি এমন পণ্যের দিকে ঝুঁকেছেন, যেগুলো ত্বককে প্রশান্তি দেয়, সংবেদনশীলতা কমাতে সাহায্য করে এবং ত্বকের আর্দ্রতা ও সুরক্ষাব্যবস্থা বজায় রাখতে সহায়ক।

ক্যাটরিনা জানিয়েছেন, এখন তিনি ত্বকের জন্য কোনো নির্দিষ্ট রুটিন কঠোরভাবে অনুসরণ করেন না। বরং ত্বক কোন সময়ে কেমন আচরণ করছে, সেটি বুঝে রুটিনে পরিবর্তন আনেন। মানসিক চাপ, ভ্রমণ, দীর্ঘ সময় শুটিং এবং কড়া আলো এসবও ত্বকের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।

তারকা অভিনেত্রী আরও জানান, ক্যারিয়ারের শুরুর দিকে সৌন্দর্য নিয়ে নানা ধরনের প্রচলিত ধারণার মধ্যে কাজ করেছেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে তার সৌন্দর্য সম্পর্কে ধারণাও বদলেছে। এখন নিজের কাছে ভালো দেখানোর অর্থ হলো ভালো অনুভব করা এবং সামগ্রিকভাবে নিজের যত্ন নেয়া। এর জন্য স্বাস্থ্যকর খাবার, শরীরচর্চা, ধ্যান, সকালে প্রাকৃতিক আলোয় কিছু সময় কাটানো এবং ফোন থেকে বিরতি নেয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ক্যাটরিনা মনে করেন, ত্বকের যত্নে রাতারাতি নাটকীয় পরিবর্তনের প্রত্যাশা করা ঠিক নয়। তার মতে, কোমল উপাদানযুক্ত পণ্য এবং নিয়মিত যত্ন দীর্ঘমেয়াদে বেশি উপকারী। তার নিজের স্কিনকেয়ার দর্শন এখন তিনটি বিষয়ের ওপর পরিষ্কার রাখা, ত্বকের ক্ষয় মেরামত এবং সুরক্ষা। আর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন এখন তার দৈনন্দিন রুটিনের গুরুত্বপূর্ণ অংশ। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536