রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:২৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

Google News
যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

চলমান মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে আলোচনার পথ উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সামনে সাতটি সুনির্দিষ্ট শর্ত দিয়েছে ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। তেহরানের বার্তা পরিষ্কার-যুক্তরাষ্ট্র যদি এসব দাবি মেনে না নেয়, তবে অঞ্চলটিতে ‘চূড়ান্ত যুদ্ধের’ সম্মুখীন হতে প্রস্তুত থাকতে হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই এই শর্ত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দোহার মাধ্যমে তেহরানের বার্তা ইতিমধ্যে মার্কিন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং ইরান এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

মহসিন রেজাই জানান, ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতি ঘোষণা, আন্তর্জাতিক ব্যাংকে অবরুদ্ধ থাকা ইরানি আর্থিক সম্পত্তি মুক্ত করা এবং দেশটির ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রেজাই উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় যেকোনো নতুন সংলাপ শুরু করার পূর্বশর্ত হিসেবেই এই ৭ দফা নির্ধারণ করা হয়েছে। ওয়াশিংটনকে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণ এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে হলে ইরানের এই ন্যায্য শর্তগুলো মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে অন্য কোনো বিকল্প পথ খোলা নেই।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই আরও বলেন, “ধমক বা হুমকি দিয়ে ইরানের কাছ থেকে কিছুই আদায় করা সম্ভব নয়। আমরা যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে শতভাগ প্রস্তুত।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536