শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ইউক্রেনের বিশাল এলাকা দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
ইউক্রেনের বিশাল এলাকা দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ৩০০ বর্গকিলোমিটারের বেশি ভূখণ্ড এবং ২২০টিরও বেশি লোকালয় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। শনিবার (১৯ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কেবল সেপ্টেম্বর মাসেই ৬৭০ বর্গকিলোমিটারের বেশি এলাকা এবং ২৭টি লোকালয় রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। সুমি ও খারকিভ অঞ্চলের সীমান্ত এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলতে সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে মস্কো।

বিবৃতিতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর থেকে উত্তর-পূর্ব খারকিভে ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকা ১৫২ বর্গকিলোমিটার হ্রাস করা হয়েছে এবং ৯টি লোকালয় দখলে নেওয়া হয়েছে। ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ৭০০ সদস্য হতাহত হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া ঝাপোরিজিয়া অঞ্চলে রুশ বাহিনী একটি বিস্তৃত ফ্রন্টজুড়ে সামনের দিকে এগোচ্ছে এবং ওরিখিভের কেন্দ্রস্থলে লড়াই অব্যাহত রয়েছে।

মস্কো জানায়, সবচেয়ে তীব্র লড়াই চলছে ক্রামাতোরস্ক-স্লোভিয়ানস্ক অঞ্চলের প্রবেশমুখে, যেখানে স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক ও দ্রুঝকিভকার কাছে ইউক্রেনীয় প্রতিরক্ষা অবস্থানে হামলা চালানো হচ্ছে। পাশাপাশি দোব্রোপিলিয়ার কেন্দ্রস্থলে সড়ক যুদ্ধ চলছে এবং ওস্কিল, ক্রিমকি ও স্তুদেনক নিয়ন্ত্রণে অভিযানের পাশাপাশি ক্রাসনি লিমান ও সভিয়াতোহিরস্ক এলাকায় তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।

পশ্চিমা গণমাধ্যম ও সামরিক বিশেষজ্ঞদের সহায়তায় কিয়েভ তাদের রণক্ষেত্রের সাধারণ পদক্ষেপগুলোকে বড় সাফল্য হিসেবে দেখাতে ‘আগ্রাসী তথ্য প্রচার কার্যক্রম’ চালাচ্ছ বলে অভিযোগ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিয়েভ এখনও এই সাম্প্রতিক দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং চলমান যুদ্ধের কারণে স্বতন্ত্রভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536