শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Google News
পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে জুমার নামাজের আগে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি।

শুক্রবার আফগানিস্তান সীমান্তসংলগ্ন কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরের মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা জড়ো হচ্ছিলেন। এ সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মসজিদের প্রবেশপথে ধাক্কা দিলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ চত্বরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়। প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ জানিয়েছেন, বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা।

এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি। তবে আফগান সীমান্তবর্তী এ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস)-এর একটি আঞ্চলিক সহযোগী এবং পাকিস্তান তালেবান (টিটিপি) সক্রিয় রয়েছে। গোষ্ঠী দুটি নিয়মিতভাবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।

ডিডিপিএ সংবাদ সংস্থাকে দেওয়া তথ্যে ড. তাহির শাহ জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জ্যেষ্ঠ উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি জানান, আহতদের অধিকাংশই ছিলেন মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লি।

সূত্র: আল-জাজিরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536