শত্রুপক্ষ কোনো ভুল হিসাব করলে শক্ত হাতে তার জবাব দিতে ‘শতভাগ প্রস্তুত’ রয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।
মোহাম্মদ কারামি বলেন, সম্ভাব্য যেকোনো ভুল হিসাব বা পদক্ষেপের জবাব দিতে ইরানের স্থলবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

