শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস) পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

সম্প্রতি ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে কাজের জন্য প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ এবং পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ তৈরির বিষয়ে আগ্রহ থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সরকার, সুশীল সমাজ, থিংকট্যাংক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পেশাজীবীদের নিয়ে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এসব কর্মসূচির মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ তৈরি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সম্পৃক্ততা জোরদারে কাজ করতে হবে।

পদের নাম : পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস)

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের ইউএস এম্বাসি ঢাকার চাকরি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

চাকরির যোগ্যতা, দায়িত্ব ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস অ্যাম্বাসি ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে। 

আবেদনের শেষ তারিখ : ৫ অক্টোবর ২০২৬

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536