গ্রাহকদের দৈনন্দিন আর্থিক সুবিধা বাড়াতে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্টিমেট ক্রেডিট কার্ড’ চালু করেছে সিটি ব্যাংক। জামানতভিত্তিক ও জামানতবিহীন—দুই ধরনের সুবিধাতেই পাওয়া যাবে নতুন এই ক্রেডিট কার্ড। দেশীয় ও আন্তর্জাতিক—দুই ধরনের লেনদেনের সুবিধাও থাকছে এতে।
১ অক্টোবর ২০২৬ থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করা হয়। সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের সাউথ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিজ অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেসের পরিচালক কুরুশ দাস্তুড়ি ও সাউথ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপের সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর যৌথভাবে কার্ডটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান মো. আরূপ হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্ড সদস্যরা বিভিন্ন ওয়েলকাম বেনিফিট বেছে নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে কার্ড চালুর প্রথম তিন মাসে নির্দিষ্ট খরচের ওপর ৫ শতাংশ ক্যাশব্যাক—সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত—অথবা ৫ হাজার টাকা মূল্যের ট্রাভেল লাগেজ ভাউচার রয়েছে।
ভ্রমণের ক্ষেত্রে কার্ড সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জে সর্বোচ্চ দুজন সঙ্গীসহ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
এ ছাড়া বছরে বিশ্বের নির্বাচিত কিছু বিমানবন্দরে ‘প্রায়োরিটি পাস’ লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রে ১২টি ফ্রি ভিজিট বা প্রবেশের সুবিধা থাকবে। কার্ড সদস্য ও তাঁর সঙ্গে থাকা অতিথিদের মধ্যে এসব ভিজিট ভাগ করে নেওয়ার সুযোগ রয়েছে।
কার্ড সদস্যদের আন্তর্জাতিক এটিএম লেনদেনে কোনো নগদ অর্থ উত্তোলন ফি থাকবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাইমারি কার্ড সদস্যদের জন্য প্রতি ভিজিটে সর্বোচ্চ দুজন অতিথিসহ সৌজন্যমূলক ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবাও থাকছে।
এ ছাড়া আন্তর্জাতিক বিমান টিকিট ও দেশের অভ্যন্তরে হোটেল বুকিংয়ে সাশ্রয় এবং ‘গো-রাউন্ড’-এর মাধ্যমে আন্তর্জাতিক টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ ভ্রমণ বীমা ও লাগেজ সুবিধা পাওয়া যাবে।
কার্ড সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে তিনটি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার, বার্ষিক ফি মওকুফসহ বিভিন্ন সুবিধা নেওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া সপ্তাহান্তে বাংলাদেশের নির্বাচিত আন্তর্জাতিক হোটেল চেইনে ‘একটি কিনলে একটি ফ্রি বুফে ডাইনিং’ সুবিধা পাওয়া যাবে। আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে ডাইনিং, কেনাকাটা, লাইফস্টাইল ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন অফারও কার্ড সদস্যরা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে সহায়ক ও সুচিন্তিত আর্থিক সেবা দেওয়ার ওপর ব্যাংক সবসময় গুরুত্ব দেয়। নতুন এই কার্ডে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবহারের সুবিধার পাশাপাশি জীবনধারা ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সুবিধার সমন্বয় করা হয়েছে।
আমেরিকান এক্সপ্রেসের গ্লোবাল নেটওয়ার্ক অ্যান্ড পার্টনার সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ গুপ্তা বলেন, কার্ড সদস্যরা দৈনন্দিন খরচ, ভ্রমণ ও জীবনযাত্রার বিভিন্ন প্রয়োজন পূরণে মূল্য সংযোজনকারী সুবিধা পাবেন। বাংলাদেশে সিটি ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নতুন এই কার্ড চালু করতে পেরে তারা আনন্দিত।
রেডিওটুডে নিউজ/আনাম

