সৌদি আরবের মক্কা, জেদ্দা এবং তাইফ প্রদেশে কয়েক মিনিট ধরে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। বিবিসি পার্সিয়ান এ খবর দিয়েছে।
ওই খবরে বলা হয়েছে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে এই প্রথম মক্কায় এমন সতর্কতামূলক সাইরেন বেজেছে।
তবে সতর্কবার্তা জারির কয়েক মিনিট পর সৌদি সিভিল ডিফেন্স জানায়, বিপদ কেটে গেছে। গতকাল হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে ১৩ জন আহত হয়েছেন।
সৌদি আরব জানিয়েছে, তারা এসব হামলার জবাব দৃঢ়ভাবে দেবে।
রেডিওটুডে নিউজ/আনাম

