হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬,

৩১ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬,

৩১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Google News
হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ

ওমান জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ রয়েছেন এবং আরও ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, পানামার পতাকাবাহী এল গাইয়া নামের জাহাজটির ইঞ্জিনরুমে আগুন লাগার পর মঙ্গলবার সেটিকে ওমানের একটি বন্দরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল।

সংস্থাটি আরও জানায়, মুসান্দাম উপদ্বীপের ১ দশমিক ৩ নটিক্যাল মাইল (২ দশমিক ৪ কিলোমিটার) উত্তরে জাহাজটি হামলার শিকার হয়।

সোমবার ইরানের রেভল্যুশনারি গার্ডস দাবি করে, ট্যাঙ্কারটি একটি নৌমাইনে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। তাদের ভাষ্য, জাহাজটি এমন একটি পথে চলছিল যেটিকে তারা ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ রুটি হিসেবে উল্লেখ করেছিল।

তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, গত মাসে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারটিকে আঘাত করেছিল এবং সপ্তাহান্তে আবার একটি ড্রোন দিয়ে সেটিতে হামলা করা হয়।

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, রোববার ভোরে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার পর তাতে আগুন লাগার খবর তারা পেয়েছে।

চলতি মাসের শুরুতেও এই গুরুত্বপূর্ণ জলপথে একই ধরনের একটি ঘটনার বিষয়ে ইরান দাবি করেছিল। ওই ঘটনায় সৌদি মালিকানাধীন একটি বড় তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর আগুন ধরে যায় এবং দুই ফিলিপিনো নাবিক নিহত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের