ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬,

৩১ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬,

৩১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

পেন্টাগনের গোপন প্রতিবেদন

ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Google News
ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন

পেন্টাগনের নতুন প্রতিবেদনে উঠে এসেছে ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর বড় ক্ষয়ক্ষতির হিসাব। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত চলা সংঘাতে যুক্তরাষ্ট্র শত শত ভবন ও সামরিক স্থাপনা হারিয়েছে। কমপক্ষে ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে। এছাড়া এফ-১৫ই, এফ-৩৫এ স্টিলথ বিমান, রিফুয়েলিং ট্যাংকার আর বিভিন্ন হেলিকপ্টারও নষ্ট হয়েছে।

প্রতিরক্ষা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের এই প্রতিবেদনে বলা হয়েছে, চার মাসের যুদ্ধে শুধু অস্ত্র খরচই হয়েছে প্রায় ২২ বিলিয়ন ডলার। মোট ব্যয় ছাড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছিলেন অস্ত্রভাণ্ডার অফুরন্ত। কিন্তু প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে অস্ত্র ঘাটতি আর সাপ্লাই চেইনে বড় সংকট তৈরি হয়েছে।

কুয়েত, সৌদি আরব, ইরাক, জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান ও মিত্রদের লাগাতার হামলায় শত শত অবকাঠামো ধ্বংস হয়েছে। সরাসরি সংঘর্ষে অন্তত ১১ জন মার্কিন সেনা নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন।

শুধু ঘাঁটি নয়, ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতেও বারবার হামলা হয়েছে। এসব স্থাপনা মেরামত ও সুরক্ষায় খরচ হয়েছে প্রায় ১৮৪ মিলিয়ন ডলার।

হরমুজ প্রণালি এখন প্রায় বন্ধ। দুই দেশের এই সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের