শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করছে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করছে যুক্তরাষ্ট্র?

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা পেন্টাগনের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি বলে দাবি করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ৫ জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাদ্যমটি জানায়, চলমান সংঘাতে অন্তত ২২ জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন। পেন্টাগনের প্রকাশ্য ডাটাবেসে থাকা হিসাবের চেয়ে এ সংখ্যা চারজন বেশি।

তবে আরেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গোপন রাখা নিহতদের সবাই সরাসরি কয়েক মাস ধরে চলা ইরান সংঘাতের কারণে মারা যাননি। তাদের কেউ কেউ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সদস্য ছিলেন।

এদিকে ওয়াশিংটন পোস্টের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে মন্তব্য করেন।

সূত্র: রয়টার্স

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536