চীনের সিচুয়ান প্রদেশের ফানচিহুয়া শহরের ইয়ানপিয়ান কাউন্টির কেসালা টাউনশিপের চিলিউহে গ্রামের শিচিয়াকৌ টানেলের কাছে, একটি ভূমিধসের ঘটনা ঘটে। এতে কয়েকজন নিখোঁজ হয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন ধরে উত্তর-পূর্ব সিচুয়ানে স্থানীয়ভাবে মুষলধারে বৃষ্টিসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সাথে যৌথ আলোচনা ও মূল্যায়নের পর, উত্তর-পূর্ব সিচুয়ানের কিছু অংশকে, ভূতাত্ত্বিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে, চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ভূতাত্ত্বিক দুর্যোগের জন্য চতুর্থ স্তরের জরুরি প্রতিক্রিয়া সক্রিয় করেছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নির্দেশনা দেওয়ার জন্য ঘটনাস্থলে একটি কর্মদল পাঠিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

