রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

দেশবাসী আওয়ামী লীগকে কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:২০, ২০ সেপ্টেম্বর ২০২৬

Google News
দেশবাসী আওয়ামী লীগকে কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ দুই হাজার মানুষকে হত্যার পরও ক্ষমা চায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দোষ স্বীকার না করে বিদেশে বসে আওয়ামী লীগ উচ্চবাচ্য করছে। দেশবাসী তাদের কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না।’

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আইসিটির রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেলবাজি করছে। এসব ঘটনায় প্রত্যেক আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়গুলো আমলে নেয়া হচ্ছে না।’

এসময় দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব অপাংক্তেয় বিষয়। দোষ স্বীকার না করে বিদেশে বসে উচ্চবাচ্য করলেও জনগণ তাদের রাজনৈতিকভাবে গ্রহণ করবে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা মূল্যায়ন করা হবে সরকার কত দ্রুত ব্যবস্থা নিচ্ছে, তার ওপর ভিত্তি করে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনাসহ অন্যদের ফেরত আনতে কয়েক দফা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হয়েছে।’

তেজগাঁও এলাকায় মসজিদ থেকে ২৩ জনকে আটক করা হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর মধ্যে ১১ জনকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিরা উগ্রবাদী তৎপরতার চেষ্টা ও পরিকল্পনা করেছিল। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স।’

কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় দেশবাসী মর্মাহত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এখন আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিহত অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের সদস্যদের চলাফেরা ও ওঠাবসা ছিলো। তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড়। প্রধান আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। তুহিন হত্যার দায় স্বীকার করেছে।’

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের আলামতসহ অন্যান্য বিষয় জব্দ করতে পেরেছে পুলিশ। রামিশা হত্যার মতো কুমিল্লার অপ্রতিম হত্যারও দ্রুত বিচারে পুলিশ সহযোগিতা করবে।’

বিরোধীদলের লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তেল, গ্যাস ও বিদ্যুতের জন্য সংসদে বিরোধীদল আলোচনা করেছে। সংসদেই এ বিষয়টির সমাধান হওয়া উচিত ছিল। বিরোধীদলের সমালোচনা সরকার মনোযোগ সহকারে নেয়। তাদের লংমার্চে সরকার সহযোগিতা করেছে।’

তিনি বলেন, ‘বিশ্বের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম সবচেয়ে কম বেড়েছে বাংলাদেশে। আগে দেশ তেল-গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল ছিল। বিদেশ-নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536