রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:০১, ২০ সেপ্টেম্বর ২০২৬

Google News
হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগ থানাধীন এলাকায় এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, দুপুর ১টার কিছু পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাইকোর্টের মূল ফটক সংলগ্ন সড়কে একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলেও আশপাশে থাকা কেউ আহত হননি।

কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536